বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ডিএসইর পরিচালক হলেন শরীফ আনোয়ার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ সময় দেখুন
ডিএসইর পরিচালক হলেন শরীফ আনোয়ার – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক পদে বিজয়ী হয়েছেন শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন। নির্বাচনে রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ লালীকে পরাজিত করে জয়লাভ করেছেন শরীফ আনোয়ার।

আজ রোববার (২৬ ডিসেম্বর) পরিচালক নির্বাচনে রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।

ডিএসইর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমানের ৩ বছরের মেয়াদ শেষের পথে। তার জায়গায় পরিচালক হওয়ার জন্য আজ নির্বাচন হয়। এতে মনোনয়ন সংগ্রহ করেন ওই ২ জন।

জানা গেছে, পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের গত ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য সময় নির্ধারিত ছিল। যা জমা নেয়া হয় ৯ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাহারের সময় ছিল।

শরীফ আনোয়ার হোসেন পুঁজিবাজারের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক৷১৯৮৪ সাল থেকে তিনি পুঁজিবাজারের সাথে যুক্ত হন৷

এর আগে শরীফ আনোয়ার হোসেন ২০১৩ সালে প্রথমবারের মতো ডিএসই’র পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ডিমিউচুয়ালাইজড ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ডিএসই ট্রেক হোল্ডারস ক্লাবের (প্রাক্তন মেম্বার্স ক্লাব) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি জানুয়ারি ২০২০ থেকে ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর