বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ডিএসই ও ডিবিএর মধ্যে বৈঠক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
ডিএসই ও ডিবিএর মধ্যে বৈঠক – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ডিএসই ব্রোকারেজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিওর নেতৃত্বে ডিবিএ’র পরিচালনা পর্ষদ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (২০ জুন) এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজেদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদদিন সহ পরিচালা পষদের সদস্যবৃন্দ।

ডিএসই’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, ডিএসই’র পরিচালক সালমা নাসরিন, হাবীবুল্লাহ বাহার, মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া সহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

এসময় ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, ডিবিএ দেশের পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ সংগঠন এবং এ সংগঠনের প্রত্যক সদস্যদের রয়েছে দীর্ঘদিনের বহুমূখী অভিজ্ঞতা৷ পুরাতনদের অভিজ্ঞতা আর নতুনদের কর্মস্পৃহায় দেশের পুঁজিবাজারকে আগামীতে আরো এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি৷

ডিএসই’র চেয়ারম্যান আরো বলেন, দেশের পুঁজিবাজারের প্রতি জনগনের যে আস্থা তৈরী হয়েছে, তা যাতে ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর দেয়া জরুরি৷ বিশেষ করে বাজার বর্তমানে যে অবস্থায় আছে তাকে আরও গতিময় করা এবং সকল ক্ষেএে আধুনিকায়ন করা দরকার৷ ডিএসইকে এখন চিন্তা করতে হবে বিশ্ব যেভাবে আধুনিকায়ন হচ্ছে সেভাবে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে৷ পাশাপাশি আইনের মধ্যে থেকে সঠিকভাবে স্টক একচেজ্ঞের কার্যক্রম বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার কথা জানান তিনি।

সব শেষে ডিএসই’র চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার উন্নয়নে এই এ্যাসোসিয়েশনের প্রতি স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সাথে ডিবিএর সদস্যগণের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ডিএসইকে সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিবিএর প্রতিনিধিরা বলেন, ডিএসই’র সকল ক্ষেএে আধুনিকায়ন করে বাস্তবতার নিরিখে সমন্বয়ের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের সেবাদানের পেশাদারীত্বের আরো উন্নয়ন ঘটবে৷

তারা বলেন, পুঁজিবাজারের পণ্যের বৈচিত্র্যতার আরও প্রসার ঘটিয়ে ডিএসই ইনকামের বিভিন্ন সোর্স তৈরি করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন ও সক্ষমতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল মহল তাদের স্বার্থ সংরক্ষণ করে দেশের অর্থনীতির চাকাকে আরও সচল করবে এবং ডিএসইর কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর হবে, এ প্রত্যাশা আমাদের সকলের৷

এ ব্যাপারে ডিবিএ’র সহযোগিতায় সব সময় ডিএসই পাশে থাকবে বলে ব্রোকার প্রতিনিধিরা আশ্বস্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর