সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে কোনো জায়গায় কাজের মানসিকতা রাখে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২০৩ সময় দেখুন
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে কোনো জায়গায় কাজের মানসিকতা রাখে


সিনিয়র ফটো করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বলেছেন, বুয়েট, চুয়েট থেকে পাশ শিক্ষার্থীরা যে কোনো জায়গায় সহজে কাজ করতে চায় না। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা রাখে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে অধ্যক্ষ এম. এ. সাত্তার ট্র্যাস্ট আয়োজিত শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীন বরণ-২০২২ এ এ সব কথা বলেন তিনি।

আলী আকবর খান বলেন, ‘উন্নত বিশ্বে প্রথম কাজই হচ্ছে সবাইকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। যদি হাতে কলমে কাজ না জানি তাহলে অনেকটা পিছিয়ে পড়তে হয়। কারিগরি শিক্ষা অর্জন করেও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। দেশের জনগণকে কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী আরও চারটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছে। কলেজের জমিও অধিগ্রহণ করা হয়েছে। কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হতে পারব এবং পরবর্তীতে উচ্চশিক্ষাও গ্রহণ করতে পারবে। এদেশের উন্নয়নমূলক কাজে কিন্তু কারিগরি শিক্ষার্থীদেরই অংশগ্রহণ সবচেয়ে বেশি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সকল স্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাম অনেক বেশি। কারণ তারা হাতে কলমে কাজ শিখে এসেছে। একজন ছাত্র বুয়েট চুয়েট থেকে পাস করে সহজে যে কোনো জায়গায় কাজ করতে চায় না। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্টরা যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা রাখে। যারা কাজে দক্ষ হয় তাদের কাজের অভাব হয় না। আমাদেরকে কাজ শিখতে হবে।’

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি অধ্যক্ষ এম. এ. সাত্তার বলেন, ‘যারা কর্মমূখী শিক্ষা গ্রহণ করে তাদের কেউই বেকার থাকে না। আমাদের দেশে বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রচলিত। তার সঙ্গে কারিগরি, প্রকৌশলী, ডাক্তারি, ভোকেশনাল ইত্যাদি কর্মমুখী শিক্ষার ব্যবস্থাও রয়েছে। তবে কর্মমুখী শিক্ষার ব্যাপক প্রসার ঘটাতে হবে। দেশের প্রচলিত পন্থায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও লাখ লাখ যুবক বেকারত্বের অভিশাপে দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত। অথচ উন্নত দেশগুলোর শিক্ষিত জনগোষ্ঠীর বেশির ভাগই কারিগরি, বৃত্তিমূলক ও পেশাভিত্তিক শিক্ষায় শিক্ষিত। এমনকি এশিয়ায় দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ইত্যাদি দ্রুত উন্নয়নশীল দেশে কর্মমুখী শিক্ষা যথেষ্ট গুরুত্ব পেয়েছে।’

শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠানে ইন্সটিটিউটের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআর/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর