শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘ডিপ্লোমা পাসদের সব বিশ্ববিদ্যালয়েই ভর্তির ব্যবস্থা থাকা উচিত’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২০২ সময় দেখুন
‘ডিপ্লোমা পাসদের সব বিশ্ববিদ্যালয়েই ভর্তির ব্যবস্থা থাকা উচিত’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের সীমাবদ্ধতা থাকা উচিত নয়।

শনিবার (৯ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে ’ফিউচার অব এডুকেশন ইন বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো ডিসিপ্লিন থেকে যে কেউ এসে যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত। ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা যেন শুধুমাত্র ডুয়েটে নয় বরং সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত।

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চতুর্থ শিল্প বিপ্লবের অজানা ভবিষ্যতের নতুন কর্মসংস্থানের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করার আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যতে কোন ধরনের কর্মসংস্থান থাকবে তা এখনো আমাদের অজানা। অনেক কর্মসংস্থান হারিয়ে যাবে তবে কিছু কর্মসংস্থান সবসময়ই থাকবে। আবার নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। এমন একটি অজানা ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করা কঠিন হলেও আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান।

সেমিনারে সম্মানিত আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমান।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র কম্পিউটারকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তজিম উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র কম্পিউটারকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার নাথ।

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর