বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার শ্রম আদালতে কলকারখানা পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, শ্রম আইন ২০০৬ সর্বশেষ সংশোধনী ২০১৮ অনুযায়ী গ্রামীণ টেলিকমে তিনটি আইন লঙ্ঘন করা হয়েছে। তার মধ্যে শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, বাৎসরিক অর্জিত ছুটির পরিবর্তে নগদ অর্থপ্রদান না করা ও শ্রমিক কল্যাণ তহবিলে বাৎসরিক লভ্যাংশের পাঁচ শতাংশ দেওয়ার কথা থাকলেও গ্রামীণ টেলিকম তা প্রদান করেনি। এসব অভিযোগ এনে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অপর আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূর জাহান ও শাহজাহান।

কলকারখানা ও পরিদর্শক অধিদপ্তরের ডিআইজি এ কে এম সালাউদ্দিন বলেন, ‘নিয়মানুযায়ী প্রতি বছর কোম্পানির লভ্যাংশ শ্রমিকদের মধ্যে বণ্টন করার কথা। কিন্তু গ্রামীণ টেলিকমের এ লভ্যাংশ বণ্টন করা হয়নি। এ ছাড়া আরও দুটি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদেরকে দীর্ঘদিন ধরে নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারপরও তারা এ আইনটি বাস্তবায়ন করেননি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর