বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ঢাকায় চীনের চিকিৎসক প্রতিনিধি দল, আহতদের চিকিৎসা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন


ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দল। শুক্রবার (২৫ জুলাই) প্রতিনিধি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। প্রয়োজনে তারা চীনে উন্নত চিকিৎসার সুপারিশ করবেন

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

চীনের মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা দূতাবাস জানায়, হুবেই প্রদেশের উহান থার্ড হাসপাতালের দু’জন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিনজন নার্স রয়েছেন এই প্রতিনিধি দলে। তাদের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম।

এদিকে, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা ভিডিও পরামর্শ (টেলি-কনসালটেশন) করেছে। বাংলাদেশ সরকারের অনুরোধে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে গুরুতর আহতদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে বুধবার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়।

উল্লেখ্য, গত সোমবার ঢাকার মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুলের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বেশ কয়েকজন দগ্ধ হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি চীন, ভারত ও সিঙ্গাপুর আহতদের চিকিৎসায় সহায়তা করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর