বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ঢাকা বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৬ সময় দেখুন
ঢাকা বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু গ্রেফতার

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক তারেক শামস খান হিমুকে আজ সোমবার (১৪ জুলাই) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হিমু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলেন। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘ঈগল’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামে। তিনি মরহুম হুমায়ুন খানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আমেরিকায় অবস্থান শেষে সোমবার ভোরে দেশে ফেরেন হিমু। বিমানবন্দরে পৌঁছেই ইমিগ্রেশন চেকপোস্টে তার নামের বিপরীতে গ্রেফতারি তথ্য উঠে আসে। ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটকে রেখে নাগরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে থানার একটি টিম বিমানবন্দরে গিয়ে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। হিমুর বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯’ এর ৪/৫ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় রুজু হয়। এতে তিনি ৩ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত। পরে আজ সকালে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সকল মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতারে বাংলাদেশ পুলিশ কৌশল অবলম্বন করে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক রেখে আমাদের খবর দিলে, আমরা দ্রুত বিমানবন্দরে গিয়ে হিমুর পরিচয় ও মামলা যাচাই করে নিশ্চিত হয়ে গ্রেফতার করি এবং সকালে আদালতে প্রেরণ করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর