শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাবিতে ঘৃণাস্তম্ভে শাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা স্থাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২২৫ সময় দেখুন
ঢাবিতে ঘৃণাস্তম্ভে শাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা স্থাপন


ঢাবি করেসপন্ডেন্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঘৃণাস্তম্ভে শাবিপ্রবির বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ–বিসিএল।

সোমবার (১৭ জানুয়ারি) সংগঠনটির সভাপতি গৌতম চন্দ্র শীলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের পার্শ্ববর্তী ঘৃণা স্তম্ভে কুশপুত্তলিকাটি স্থাপন করা হয়।

রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পাশে নির্মিত ঘৃণাস্তম্ভে স্থাপিত কুশপুত্তলিকায় লেখা হয়েছে— ‘শাবিপ্রবিতে যোক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লেলিয়ে দিয়ে নির্মম হামলার হোতা ভিসি ফরিদের পদত্যাগ দাবি করছি ও এহেন জঘন্য আচরণে তার প্রতি ঘৃণা প্রকাশ করছি’।

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সংসদের সভাপতি গৌতম চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাঈম হাসান হৃদয়, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরআইআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর