শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাবি থেকে আটক ৭ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৭৩ সময় দেখুন
ঢাবি থেকে আটক ৭ শিক্ষার্থী


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে আন্দোলনরত সাত শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (২১ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার সারাবাংলাকে বলেন, আমরা সাত জনকে আটক করেছি। তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রশাসনিক ভবনে বারবার অবস্থান নিচ্ছিল।

আন্দোলনকারীদের একটি সূত্র আটক সাত শিক্ষার্থীর মধ্যে ছয় জনের নাম সারাবাংলাকে নিশ্চিত করেছে। এই ছয় জন হলেন— রোমান, তানজিম, মহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, সোহরাব ও রায়হান। আটক বাকি এক জনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের মিটিং শুরু হয়। এ মিটিংকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে অবস্থান নেন। পরে তাদের মধ্য থেকে সাত জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

আটক শিক্ষার্থীদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রসঙ্গে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, আমরা তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেবো। এই ধরনের বিশৃঙ্খলা না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হবে।

সারাবাংলা/আরআইআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর