বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

তরুণদের চাকরিজীবি হওয়ার পরিবর্তে উদ্যোক্তা হতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে-পলক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৫০ সময় দেখুন
তরুণদের চাকরিজীবি হওয়ার পরিবর্তে উদ্যোক্তা হতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে-পলক


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, হাইটেক পার্ক হবে ডিজিটাল অর্থনীতির চালিকাশক্তি। তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে ডিজিটাল অর্থনীতি দিকে যাত্রা শুরু করেছে।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড ও ফেলিসিটি আইডিসি ইন্টারনেট ডেটাসেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই আমরা আমাদের তথ্য-উপাত্তের নিরাপত্তার জন্য ডেটা প্রটেকশন অ্যাক্টের খসড়া প্রণয়ন করেছি। সবার মতামত নিয়েই এই আইন করা হবে। আশা করা যাচ্ছে, এখানে (টেকনোসিটি ও ফেলিসিটি আইডিসি ইন্টারনেট ডেটাসেন্টারে) আরো ২ থেকে আড়াইশ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ আসবে। আগামী ১০ বছরের মধ্যে এখানে আরো ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এই সময়ের মধ্যে হাইটেক টাউনশিপে ইকোসিস্টেম গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগের এখনই সঠিক সময়। তাই এখনই অল্প বিনিয়োগে স্বল্প খরচে হাইটেক পার্কে ব্যবসা-বাণিজ্য শুরু করা যাবে। হার্ডওয়্যার, সফটওয়্যার কিংবা বিপিও যে ব্যবসাই হোক না কেন আমাদের এখানে যে সুবিধা আছে বাংলাদেশের কোথাও সে সুবিধা পাওয়া যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, সাশ্রয়ী, উদ্ভাবনী ও টেকসই স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের চাকরিজীবি হওয়ার পরিবর্তে উদ্যোক্তা হতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

এসময় তিনি নতুন ডেটা সেন্টার ও নোকিয়া মোবাইল ফোন ফ্যাক্টরি ঘুরে দেখেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom