শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তাড়াশে থানার ওসির বিরুদ্ধে আদালতে নারী বাইকারের মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
তাড়াশে থানার ওসির বিরুদ্ধে আদালতে নারী বাইকারের মামলা – Corporate Sangbad


সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ থানার ওসির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী বাইকার। আদালত মামলাটি আমলে নিলেও এখনো কোন আদেশ দেননি।

বুধবার (৯ আগস্ট) দায়ের করা মামলার বিবরণে জানা যায়, মামলার বাদিনী স্মৃতি ইসলাম জুলাই মাসের ২৫ তারিখে নিজের ক্রয়কৃত ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। তাড়াশে তার পরিচিত জনের গ্যারেজে বাইকটি রেখে পাশের এটিএম বুথে টাকা উঠাতে গেলে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে তল্লাশী করেন। তার সঙ্গে কিছু না পেয়ে পরে তার বাইকটি সম্পর্কে জানতে চান। পরবর্তীতে বাইকের চাবি নিয়ে বাইকটি জব্দ করে থানায় পাঠিয়ে দেন। বাইক জব্দ করা নিয়ে স্মৃতি বাধা দিলে তাকে উল্টো গালিগালাজ করে তাড়াশ থানার ওসি। একই সাথে বাইক ফেরত নেবার জন্য থানায় যেতে ও বারণ করে দেন তিনি। পরবর্তীতে বাইক ফেরত সহ আইন অমান্য করে বাইক আটক করায় তিনি আদালতের দ্বারস্থ হন।

স্মৃতির আইনজীবি নিখিল কুমার ঘোষ জানান, আদালত মামলাটি আমলে নিয়েছে। তবে আগামী দিন আদেশ দেবার দিন ধার্য্য করেছেন।

তাড়াশ খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্মৃতি কয়েক বছর আগে নাটোর থানায় মাদক বহনের দায়ে আটক হয়েছিলেন। নতুন করে আবারো মাদক ব্যবসায় জড়িয়েছেন এমন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশী চালানো হয়। এবং তার বাইকটি আটক করা হয়। ইতিমধ্যে তার ব্যবহৃত বাইকটি জব্দ রেখে থানায় জিডি এন্ট্রি দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর