মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে এই বাজারের সার্বিক উন্নয়ন করবো- সাবেক এমপি রুবেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে এই বাজারের সার্বিক উন্নয়ন করবো- সাবেক এমপি রুবেল

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, শেরপুর জেলার ঐতিহ্যবাহী ঝগড়ারচর বাজার থেকে বছরে কোটি টাকা রাজস্ব আদায় করা হলেও কোন উন্নয়ন করা হচ্ছে না। বিগত ১৬ বছরে এ এলাকায় উন্নয়ন কাজ হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ঝগড়ারচর বাজারে সব সমস্যার সমাধান করা হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো আমরা।

শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির আয়োজনে ২৫ তম সাধারণ সভা ও ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাহমুদুল হক রুবেল বলেন, ঝগড়ারচর বাজার থেকে প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে সরকার। কিন্তু বাজারে ড্রেন নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বাজারের কোন উন্নয়ন নাই। এতে ব্যবসায়ী, ক্রেতাসহ সব মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে আমরা এই বাজারের সার্বিক উন্নয়ন করবো।

সমিতির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

সমাবেশ উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল। উপস্থিত ছিলেন সাবেক ভাইসচেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, সমিতির সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর