সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

তারেক রহমানের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ সময় দেখুন
তারেক রহমানের ৪ দিনের কর্মসূচি ঘোষণা


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময়ে তিনি উত্তরবঙ্গের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলা সফর করবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

এ ছাড়া তিনি আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কর্মসূচি অনুযায়ী, রংপুরে রাত্রিযাপন শেষে ১৪ জানুয়ারি বগুড়ার গাবতলী সফর করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom