মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি:
বারখাইন ইউনিয়ন যুবলীগের সম্মেলনে আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান বলেন, তৃণমূল থেকে উঠে আসা কর্মী দিয়ে আনোয়ারায় ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হবে। তৃণমূল যুবলীগকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ে দিক নির্দেশনায় এ কমিটি গঠন করা হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে এবং বিএনপি-জামায়ত সরকারের আমলে হামলা-মামলার শিকার হয়েছেন তাদের আগামীর কমিটিতে মূল্যয়ন করা হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে লাবিবা কনভেনশন হলে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ারা উপজেলা যুবলীগের সদস্য জুবায়ের হাবিব হাসিবের সভাপতিত্বে ও সোহরাবুল আলম মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, আব্দুল মালেক, সিনিয়র সদস্য নিজামুল হক, সদস্য জামশেদুল আলম, মোহাম্মদ ফোরকান, শায়ের আমান প্রমুখ।
সম্মেলনে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরীর একমাত্র পুত্রসন্তান আসিফ মাহমুদ অয়নের অকাল মৃত্যুতে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।