বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দরপতনের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
দরপতনের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দরপতনের শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর কমেছে ৭ টাকা  বা ১০.২৬ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ সোমবার কোম্পানিটি সর্বশেষ ৬১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৬১০ বারে ৬ লাখ ৭৯ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম। আজ কোম্পানিটির দর ১৪ টাকা ৩০ পয়সা বা ৯.৭২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ফু-ওয়াং ফুড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৬.৯৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৯০ দরে লেনদেন হয়।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর