মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

দরবৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২২ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৭৮টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। দরবৃদ্ধির এ তালিকায় শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪.১ টাকা থেকে ৪.৫ টাকার মধ্যেই। গতকালের সমাপনি দর ছিল ৪.১ টাকা আজকের ওপেনিং দর ছিল ৪.১ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৪.৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩ টাকা থেকে ৪.৮০ টাকার মধ্যে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৪.২ টাকা থেকে ২৬.২ টাকার মধ্যেই। গতকালের সমাপনি দর ছিল ২৩.৯ টাকা আজকের ওপেনিং দর ছিল ২৪.৪০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৬.২০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৯.৭০ টাকা থেকে ৪৫.৯০ টাকার মধ্যে।

এছাড়া ৯ দশমিক ৩৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩.২ টাকা থেকে ৩.৫ টাকার মধ্যেই। গতকালের সমাপনি দর ছিল ৩.২ টাকা আজকের ওপেনিং দর ছিল ৩.৩ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩.৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২.৮ টাকা থেকে ৪.৬ টাকার মধ্যে।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর সমাপনি দর ছিল এস আলম কোল্ড রোলের ২৯.৫ টাকা, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৮ টাকা, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৪ টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৭ টাকা, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৩.৮ টাকা, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ৫.৯ টাকা ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর