মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

দরবৃদ্ধির শীর্ষে বিবিএস ক্যাবলস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (২৬, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে ১৪৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে বিবিএস ক্যাবলস পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ১৫ টাকা ৪০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৮০ পয়সা।

এবং গতদিনের তুলনায় ৯ .৪৮ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লিমিটেড।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৩৬ শতাংশ বেড়ে হয়েছে ১৮ টাকা ৪০ পয়সা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসির ৬ দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ১০ টাকা ৫০ পয়সা, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৬ দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে ২২ টাকা ৮০ পয়সা, দেশ বন্ধু পলিমার লিমিটেডের ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ১৭ টাকা ১০ পয়সা, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির ৫ শতাংশ বেড়ে হয়েছে ২২৪৭ টাকা, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়ে হয়েছে ১৯.৩ টাকা এবং মোজাফফর হোসের স্পিনিং মিলস লিমিটেডের ৪ দশমিক ৪৪ শতাংশ বেড়ে হয়েছে ১৪ টাকা ১০ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর