মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১২ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে (২০ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে ২৪৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২.৫ টাকা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৫ টাকা থেকে ২৭.৫ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ২৫ টাকা এবং সমাপনি দর ২৭.৫০ টাকা যা আগের কার্যদিবসে ছিল ২৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.৩০ টাকা থেকে ৩৬.১০ টাকার মধ্যে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রানার অটমোবাইল পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২.৭টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ২৭.৩ টাকা থেকে ২৯.৮ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২৭.১০ টাকা আজকের ওপেনিং দর ছিল ২৭.৯০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৯.৮০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৮.৮০ টাকা থেকে ৪৩.৬০ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা জেএমআই হসপিটালের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ৪.৮ টাকা বা ৯ দশমিক ৭২ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৪৮ টাকা থেকে ৫৩.২ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৪৮.৪০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪৮ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৫৩.২০ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪৩ টাকা থেকে ৭৯.৫০ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮১ টাকা, সামিত এলায়েন্স পোর্ট লিমিটেডের ২২.২ টাকা, ফাইন ফুডস লিমিটেডের ২১৩.২ টাকা, সোঁনারগাও টেক্সটাইল লিমিটেডের ৩২.৫ টাকা, কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৭৩.৯ টাকা, কনফিডেন্স সিমেন্ট পিএলসির ৫৬.৮ টাকা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩১.৪ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর