বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

দর্শনায় দুই নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২০৯ সময় দেখুন
দর্শনায় দুই নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় গাঁজাসহ দুই নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জ্জামানের নেতৃত্বে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সেই সাথে জরিমানাও করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- দর্শনার দক্ষিণ চাঁদপুর মসজিদ পাড়ার গাফফার শেখের স্ত্রী জাহিদা খাতুন (৪৫) এবং দক্ষিণ চাঁদপুর হল্ট পাড়ার মোতালেব আলীর স্ত্রী সাজেদা খাতুন (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জাহিদা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। জাহিদা খাতুনের শিকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ৮২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই টিম সাজেদা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহিদা খাতুনকে এক বছরর বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা এবং সাজেদা খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর