বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দর পতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৪ সময় দেখুন



পুঁজিবাজার ডেস্ক
: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২২১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা বা ২.৯৮ শতাংশ।

আর ২০ পয়সা বা ২.৯৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইটি কনসালন্টসের ২.৯৮ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২.৯৭ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ২.৯৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২.৯৪ শতাংশ, বিচ হ্যাচারির ২.৯৩ শতাংশ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২.৯২ শতাংশ দর কমেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর