নিজস্ব প্রতিবেদক: সোমবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসছে চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরচুন সুজের শেয়ার দর হ্রাস পেয়েছে ২ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ১৪০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১৩৭.৩০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৩৭.২০ টাকা। কোম্পানিটির আজকের শেয়ার লেনদেন হয় ১৩৭.২০ টাকা থেকে ১৩৭.৫০ টাকায়। কোম্পানিটি ১২২ বারে ৫৮ হাজার ৪০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৮০ লাখ ২০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ১৫.৯০ টাকা থেকে সর্বোচ্চ ১৪৫.৮০ টাকায়। ফরচুন সুজ ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-রেকিট বেনকিজার ২ শতাংশ, সোনালী পেপার ২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২ শতাংশ, শ্যামপুর সুগারের ২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৯ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ দর হ্রাস পেয়েছে।






