নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর পতনের শীর্ষে উঠে এসছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সোনালী পেপারের শেয়ার দর হ্রাস পেয়েছে ২৭.০১ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৭২৮.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৫৩১.৫০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৫৩১.৫০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ৫২০ টাকা থেকে ৫৩১.৫০ টাকায়। কোম্পানিটি আজকে ২৯৩ বারে ৬১ হাজার ৩৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা। ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- পেপার প্রসেসের ৪.৯৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৯৮ শতাংশ, আমান ফিডের ৪.৯২ শতাংশ, নিউলাইন ক্লোথিংয়ের ৪.৭৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৭১ শতাংশ, এসিআই ফর্মুলেশনের ৪.৬৮ শতাংশ, এস আলমের ৪.৬৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৬২ শতাংশ এবং জেএমআই হসপিটালের ৪.৬২ শতাংশ দর কমেছে।






