বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দর পতনে বীমা খাতের আধিপত্য – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৯৭ সময় দেখুন
দর পতনে বীমা খাতের আধিপত্য – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার দরপতনের শীর্ষ তালিকায় রয়েছে বীমা কোম্পানি। আজ তালিকায় থাকা ১০টিই বীমা কোম্পানি।

এদিন টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটি সর্বশেষ ৮৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন করে। এদিন কোম্পানিটি  ১৬০ বারে ৯০ হাজার ৫৬৯টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যেুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ৬০ পয়সা বা ৮.৭৪ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৬.৪৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর