নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর পতনের শীর্ষে উঠে এসছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
রংপুর ডেইরীর শেয়ার দর হ্রাস পেয়েছে ৪.৯৮ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৫৮.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৫৬.৫০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৫৫.৩০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ৫৫.৩০ টাকা থেকে ৫৭.১০ টাকায়। কোম্পানিটি আজকে ৭৫৫ বারে ১০ লাখ ৭৬ হাজার ১৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকা। ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- সোনারবাংলা ইন্সুরেন্সের ৪.৯১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৪.৮৬ শতাংশ, রেনইউক যজ্ঞেশ্বরের ৪.৮৫ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৮৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.৭১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৪.৬২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৪.৫৬ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৪.৫৫ শতাংশ, মাইড্যাস ফাইন্যান্সের ৪.৪৭ শতাংশ দর কমেছে।






