বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দর বৃদ্ধির কারন জানেনা আল-হাজ্জ্ব টেক্সটাইলের কর্তৃপক্ষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ সময় দেখুন
দর বৃদ্ধির কারন জানেনা আল-হাজ্জ্ব টেক্সটাইলের কর্তৃপক্ষ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি আলহাজ্জ টেক্সটাইল মিলস্ লিমিটেড। বিগত দুই বছরে (২০১৯-২০২০) বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশও দেয়নি এই কোম্পানি। টানা দুই বছর বন্ধ থাকা কারখানা ১৫ জুন ২০২১ থেকে চালু হলেও ইপিএস আহামরি নয় কোম্পানিটির। তবু শেয়ারদর বেড়েই চলছে। ডিএসইর তথ্যমতে, আজকে কোম্পানিটির শেয়ার দর ১.৫৮ শতাংশ বেড়ে সর্বশেষ শেয়ার দর দাঁড়িয়েছে ১০২.৭০ টাকায়। কোম্পানিটি আজকে সর্বোচ্চ ১০৪.৯০ টাকায় শেয়ার লেনদেন করে। যা গত এক বছরের সর্বোচ্চ শেয়ারদর।

অনুসন্ধানে দেখা যায়, গত একমাস ধরে ধারাবাহিক ভাবে বেড়েই চলছে কোম্পানিটির শেয়ার। গত এক মাসে (১৮ জানুয়ারি ২০২২ থেকে আজ ১৮ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.২০ টাকা।

এই দর বৃদ্ধির পেছনে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই, এবং দর বৃদ্ধির কারন জানেন না বলে কর্পোরেট সংবাদকে জানান প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি এ.কে.এম আজহারুল ইসলাম। তাহলে হঠাৎ কেনই বা বাড়ছে শেয়ারের দাম ? সেই হিসাব মেলাতে না পেরে আতঙ্ক বিরাজ করছে খুদ্র বিনিয়োগকারীদের মাঝে। এবং বড় কোন কারসাজি হচ্ছে বলে ধারনা করছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

যদিও উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের কথা থাকলেও তা পরিপালন করেনি আলহাজ্জ টেক্সটাইল। পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানির মোট শেয়ারের বড় অংশই সাধারন বিনিয়োগকারীর হাতে। কোম্পানিটির মোট শেয়ার ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯ টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে মাত্র ২৫.৬৩ শতাংশ। সরকারি বিনিয়োগকারির ০.০৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারির ১৫.৩১ শতাংশ শেয়ার এবং বাকি ৫৯.০৩ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারির হাতে।

পর্যবেক্ষনে দেখা গেছে, ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধন সাপেক্ষে ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আল-হাজ্জ টেক্সটাইল। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মুলধনের পরিমান ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির মোট পুঞ্জিভুত লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৮১৯ টাকা।

কোম্পানিটির সর্বশেষ ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয় ০.০৯ টাকা যা একই সময় আগের বছর ছিলো ০.৩৬ টাকায়। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট ওপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০.৯৫ টাকায়। যা একই সময় আগের বছর ছিলো ১.৪৮ টাকা।

পর্যবেক্ষনে দেখা যায়, প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৫ বছরের ব্যবধানে কমেছে। ২০১৬ সালে শেয়ার প্রতি এনএভি ছিল ১৩.৫৪ টাকা; ২০১৭ সালে ১৩.৫৯ টাকা; ২০১৮ সালে ১২.৩৮ টাকা; ২০১৯ সালের তথ্য দেয়া নেই এবং ২০২০ সালে ৮.৪৫ টাকা, এবং ২০২১ সালে প্রতিষ্ঠানটির এনএভি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৫ টাকায়।

আজকে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৫৮ শতাংশ। আজকে কোম্পানিটি শেয়ার লেনদেন করে ১০১.৪০ টাকা থেকে ১০৪.৯০ টাকায়। আজকে কোম্পানিটি ৭৭৭ বারে ৪ লাখ ৭ হাজার ৬৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ৩০.১০ টাকা থেকে সর্বোচ্চ ১০৪.৯০ টাকায়। কোম্পানিটি বর্তমানে মার্কেটের বি ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর