নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্সুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১১.৭৬ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৩২.৩০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩২.৯০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৩৬.১০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৩২.৯০ টাকা থেকে ৩৬.১০ টাকায়। কোম্পানিটি আজকে ৯৭৯ বারে ৯ লাখ ৪ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১১.৭৩ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৩৫.৮০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩৬.৫০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৪০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৩৬.৪০ টাকা থেকে ৪০ টাকায়। কোম্পানিটি আজকে ১৭৬ বারে ৫৯ হাজার ৫৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২৩ লাখ ৪০ হাজার টাকা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্সুরেন্সের ১১.২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.২০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১.০৭ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ১১ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ১০.৯৪ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ১০.৯৪ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ১০.৭৬ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ১০.৬৯ শতাংশ দর বেড়েছে।






