নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বিবিধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকিউজিট মেনুফ্যাকচারিং লিমিটেড এবং পতনের শীর্ষে বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৮৩ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৪৬.৮০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৫১.৪০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৫১.৪০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৫১.৪০ টাকায়। কোম্পানিটি আজকে ১ হাজার ৯৭০ বারে ৯৬ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪৯ লাখ ৬০ হাজার টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- এইচ.আর টেক্সটাইল ৫.৮৭ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৫.৪৮ শতাংশ, বিকন ফার্মা ৪.৬১ শতাংশ, স্যালভো কেমিক্যাল ৩.৯১ শতাংশ, এমবি ফার্মা ৩.২৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৩.০৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩.০১ শতাংশ, এবি ব্যাংক ২.৮৩ শতাংশ ও এনসিসি ব্যাংক লিমিটেড ২.৭৫ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।
অপর দিকে দর পতনের শীর্ষে থাকা পতনে তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার দর হ্রাস পেয়েছে ৪.৯৭ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৬৮.৪০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৬৫ টাকা ও ক্লোজিং প্রাইজ ৬৫ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ৬৪.১০ টাকা থেকে ৬৭.৯০ টাকায়। কোম্পানিটি আজকে ২৮৭ বারে ৬২ হাজার ৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪০ লাখ ৪০ হাজার টাকা। ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- আইএফইসি ব্যাংক ৪.৬২ শতাংশ, ন্যাশনাল ফীড মিল ২.৩১ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি ২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক ১.৯৯ শতাংশ, বিডিকম অনলাইন ১.৯৭ শতাংশ, হাওয়া অয়েল টেক্সটাইল ১.৯৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি ১.৯৫ শতাংশ, সমরিতা হসপিটাল ১.৯২ শতাংশ ও আমরা টেকনোলজি লিমিটেড ১.৯১ শতাংশ দর হ্রাস পেয়েছে।