নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সপ্তপাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচরিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২২ টাকা ও ক্লোজিং প্রাইজ ২২ টাকা। আজকে শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ২২ টাকা থেকে সর্বোচ্চ ২২ টাকায়। কোম্পানিটি গত এক বছরে শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ২২ টাকা থেকে সর্বোচ্চ ২২ টাকায়। কোম্পানিটি ১২ বারে ৪৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বর্তমানে ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার ৯.৮৭ শতাংশ, আইপিডিসি ফিন্যান্স ৯.৫৫ শতাংশ, লাভেলো আইসক্রিম ৫.৮৪ শতাংশ, জিমিসি সী ফুড ৫.৩০ শতাংশ, অগ্রনী ইন্স্যুরেন্স ৪.৭২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.৩১ শতাংশ, ফু-ওয়াং ফুড ৪.২৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স ৪.২৩ শতাংশ ও পেপার প্রোসেসিং লিমিটেড ৩.৭৭ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।






