নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার, (০৯ ফেব্রুয়ারি) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেডের আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৯৮ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ১৯৬.৩০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ২০০ টাকা। আজকের শেয়ার লেনদেন শুরু হয় সর্বনিম্ন ১৯০ টাকা থেকে সর্বোচ্চ ২১৫.৯০ টাকায়। কোম্পানিটি ১০১৪ বারে ১ লাখ ৬১ হাজার ৬০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ১৩.৯০ টাকা থেকে সর্বোচ্চ ২১৫.৯০ টাকায়। কোম্পানিটি গত ৫ বছরে লভ্যাংশ প্রদান করেছে ২০২১ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৯ সালে ২৭ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৮ সালে ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, এবং ২০১৭ সালে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড । কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৭ শতাংশ, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড ৯.৭৮ শতাংশ, বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড ৯.৭০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড ৮.২৯ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার মেনুফেকচারিং কোম্পানি লিমিটেড ৮.২৪ শতাংশ, কাট্টাইল টেক্সটাইল লিমিটেড ৬.৯৬ শতাংশ, কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড ৬.০৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ৫.৮৪ শতাংশ, বিডি ল্যাম্পস্ বাংলাদেশ লিমিটেড ৫.৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।






