বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড, পতনে সুরিদ ইন্ডাস্ট্রিজ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২১১ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড, পতনে সুরিদ ইন্ডাস্ট্রিজ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস (৬ মার্চ) রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধি শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিচুয়াল ফান্ড এবং দর পতনের শীর্ষে রয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিচুয়াল ফান্ড কোম্পানিটির শেয়ার দর ৯.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়ে শেয়ার দর দাঁড়িয়েছে ১৭.৮০ টাকা। কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ১৬.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১৬.৬০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৭.৮০ টাকা। আজকে কোম্পানির শেয়ারটি লেনদেন হয় সর্বনিম্ন ১৬.৬০ টাকা থেকে সর্বোচ্চ ১৭.৮০ টাকায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে সর্বনিম্ন ১৩.৬০ টাকা থেকে সর্বোচ্চ ২৪.৪০ টাকায়। কোম্পানিটি ৬২৭ বারে ১২ লাখ ৯ হাজার ৪৮৫ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে মার্কেটে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

ডিএসই তে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড ৯.৮৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ৯.৫৬ শতাংশ, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৭.৪৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস্ লিমিটেড ৬.৮৭ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড ৬.১৪ শতাংশ, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ৫.৬৮ শতাংশ, এসইএমএল আইবিবিএল শারিয়াহ ৪.৭৬ শতাংশ, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান ৪.১৭ শতাংশ ও ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ৪.১৭ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার ৭.১১ শতাংশ দর হ্রাস পেয়ে শেয়ার দর দাঁড়িয়েছে ১৯.৬০ টাকা। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইজ ছিলো ২১.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২১.৩০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৯.৯০ টাকা। আজকের শেয়ারটি লেনদেন হয় সর্বনিম্ন ১৯.৪০ টাকা থেকে সর্বোচ্চ ২১.৬০ টাকায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৩.৩০ টাকা থেকে ২৬.৮০ টাকায়। কোম্পানিটি ৯৫৭ বারে ২৩ লাখ ৭৭ হাজার ২৩ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে মার্কেটে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

ডিএসই তে দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৬.৮৫ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৫.২৫ শতাংশ, প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৫.২১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৭৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ৪.৭৪ শতাংশ, প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড ৪.৫৮ শতাংশ, আরামিট সিমেন্ট লিমিটেড ৪.৪৩ শতাংশ, ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪.০১ শতাংশ ও অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৩.৯৫ শতাংশ দর হ্রাস পেয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর