শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

দাওরায়ে হাদিসের ফলাফল প্রকাশ, পাশের হার ৮৫.৪৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


স্পেশাল‌করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ২০:০৫ | আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০০:১৬

ঢাকা: কওমি মাদরাসাগুলোর সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) ১৪৪৬ হিজরী শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৮৫.৪৮ শতাংশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলাফল ঘোষণা কর হয়। বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করেন। এ সময় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

তিনি জানান, এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৭,৭৪৩ জন; ছাত্রী ১৪,৯৭২ জন; মোট ৩২,৭১৪ জন। সারাদেশে ১০৬টি ছাত্র ও ২১১টি ছাত্রী মারকাযে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৭,৯৬৩ জন, অনুত্তীর্ণ ৪,৭৫১ জন এবং অনুপস্থিত ৭৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৫,৯৪৮ জন এবং ছাত্রী ১২,০১৫ জন।

প্রকাশিত ফলাফলে জানা যায়, এ বছর পাসের হার ছাত্র ৮৯.৮৯%, ছাত্রী ৮০.২৫%। গড় পাসের হার ৮৫.৪৮%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১ হাজার ২৯৫ জন এবং ছাত্রী ১১৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪ হাজার ৩৯৯ জন, ছাত্রী ১৬১৮ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৬,৯০৭ জন, ছাত্রী ৫,৭৮০ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩৩৪৭ জন, ছাত্রী ৪৫০১ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ১২ জনের।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেওয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩৫তম এবং ছাত্রী ৩০তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।

৯৩১ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মাহদী হাসান, রোল নং ৩০৩৬৫। ৯২৭ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম মাদরাসার মো. মারুফ হোসেন, রোল নং ০৩৭১৬। ৯২৪ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মোঃ সাখাওয়াত হোসেন রনি, রোল নং ১৫২৭৮।

৯০৬ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে আল-জামিয়াতুত্ত্বায়্যিবাহ কওমী মহিলা মাদরাসা, আদমখানী, বানিয়াচং, হবিগঞ্জ মাদরাসার মোছা. মারজিয়া আক্তার, রোল নং ৩১৩৭৫। ৯০০ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে ঢাকার জামিয়া দারুস সুফফাহ লিল-বানাত, শেরশাহ্ সুরী রোড, মোহাম্মদপুর মাদরাসার বুশরা জান্নাত, রোল নং ১১০৯৯। ৮৮৯ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা, খামার পাথুরিয়া, গুরুদাসপুর, নাটোর মাদরাসার সামানিয়া জান্নাত, রোল নং ৩২১৩৮।

সারাবাংলা/জিএস/এসআর

আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া
কওমি মাদরাসা
দাওরায়ে হাদিস
ফলাফল প্রকাশ
সারাবাংলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর