শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

দামুড়হুদায় ছাদ থেকে পড়ে পল্লী বিদ্যুতের তারে ঝুলছিল আলিফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১৬ সময় দেখুন
দামুড়হুদায় ছাদ থেকে পড়ে পল্লী বিদ্যুতের তারে ঝুলছিল আলিফ

সাব্বির আলিম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

(৩০ আগস্ট) দুপুরের পরে এ ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে।

আলিফের চাচা কালাম হোসেন জানান, প্রতিবেশী বাবুর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল আলিফ। এক পর্যায়ে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে ঝুলছে আলিফ। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুরা খেলতে খেলতে অসাবধানতাবশত পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আলিফ স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর