শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

দামুড়হুদা ধানক্ষেতে হারবেস্টার মেশিনে উঠে এলো ১০ ফুট লম্বা অজগর।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৬৫ সময় দেখুন
দামুড়হুদা ধানক্ষেতে হারবেস্টার মেশিনে উঠে এলো ১০ ফুট লম্বা অজগর।

সাব্বির আলিম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ২৮ আগস্ট বিকাল ৪টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি ধানক্ষেতে হারবেস্টার মেশিনে সাপটি জড়িয়ে পড়লে স্থানীয়রা তা উদ্ধার করে।

পরবর্তীতে উপজেলা বনবিভাগ ও খুলনা বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগ অজগরটি উদ্ধার করে উপজেলা বনবিভাগে নিয়ে আসে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন ১৫ কেজি বলে জানা গেছে।

চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’ এর প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানান, প্রাথমিকভাবে সাপটি দেশীয় অজগর বা ময়াল সাপ হিসেবে শনাক্ত হয়েছে, যা ইন্ডিয়ান রক পাইথন নামেও পরিচিত। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। চুয়াডাঙ্গায় এ ধরনের সাপের দেখা এটি প্রথম।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ধান কাটার সময় স্থানীয়রা মেশিনে জড়ানো বিশাল অজগর দেখে আতঙ্কিত হন। অনেকেই সাপটি মারার চেষ্টা করলে স্থানীয় যুবক সাদ্দাম হোসেন সাপটিকে বাঁচিয়ে বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যান। সাপ ধরার সময় তাকে কামড় দিলেও, এটি বিষধর না হওয়ায় তার কোন ক্ষতি হয়নি। পরে খবর পেয়ে খুলনা বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের কর্মচারীরা রাত ৯টার দিকে আসেন এবং সাপটি উদ্ধার করে সুন্দরবন এলাকায় অবমুক্ত করার জন্য সংরক্ষণাগারে নিয়ে যান।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, “এ এলাকায় এ ধরনের অজগর দেখা সাধারণ নয়। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এটি অন্য কোনো এলাকা থেকে ভেসে আসতে পারে। আমাদের এলাকায় অভয়ারণ্য না থাকায় সুন্দরবন এলাকায় অবমুক্ত করার জন্য সাপটি খুলনা বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর