সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি- বিএসএফ্ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২৫ সময় দেখুন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর সদস্যদের মধ্য শুভেচ্ছা বিনিময়।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।

ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি  কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন। এসময় ভারতের বিএসএফ সদস্যরাও মিষ্টি উপহার দেয়। এসময় সেখানে চেকপোস্ট গেটে দায়িত্বরত কর্মকর্তা অসীম
কুমারসহ দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি  কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন,দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে আমরা প্রতিটি দিবসে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি।

আজকেও দুর্গাপূজা উপলক্ষে তাদের ৫ প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি পাশাপাশি তারাও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর