সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

দুর্নীতিমুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের কল্যাণ করতে চাই..  সাতক্ষীরা জেলা প্রশাসক 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৪ সময় দেখুন


কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাক আহমেদ বলেছেন, “সরকারি প্রতিটি সেক্টরে সেবা নিশ্চিত করা হবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের কল্যাণ করতে চাই।”

সোমবার (৭ অক্টোবর) কলারোয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, সকল প্রতিষ্ঠানে সরকারি নিয়ম বাস্তবায়ন করতে হবে। নিয়ম মানা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজী, মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হলো। সাতক্ষীরায় হয় দুর্নীতিবাজ অসাধুরা থাকবে না হয় আমি থাকবো। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাক আহমেদ এসময় সকল শ্রেণি পেশার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জমান, থানার অফিসার ইনচার্জ মো. শাহিন।

উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফসার জিয়াউল হক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিয়াতুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সুধীজনেরা কলারোয়ার নানা সমস্যা কথা তুলে ধরেন। বেত্রবতী ব্রিজ, পৌরসভার বেহাল সড়ক, হাসপাতালের অব্যবস্থাপনা, জন্মসনদ পেতে বিলম্ব, কোচিং বাণিজ্য প্রভৃতি বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলা প্রশাসক ধৈর্য সহকারে শোনেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর আবু নসর, জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, উপাধ্যক্ষ ইউনুস আলি বাবু, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সহসভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আজম, গার্লস পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক প্রধান শিক্ষক আছাদুজ্জামান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর সনজু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বিএম আফজাল হোসেন পলাশ, আতাউর রহমান, কাজী সিরাজ, দেলোয়ার হোসেন, মোস্তাক আহমেদ, জাকির হেসেন প্রমুখ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর