সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

দেশের এই ক্রান্তিলগ্নে সুফিচর্চাই একমাত্র মুক্তির পথ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ সময় দেখুন
দেশের এই ক্রান্তিলগ্নে সুফিচর্চাই একমাত্র মুক্তির পথ

মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা বি,এম,এ হলে ৩০/১১/২০২৪ ইংরেজী সুফি কনফারেন্স, তা’লীমুল কুরআন ও হামদ—নাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান খাদেম— এ. আর. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং মুখপাত্র— মাও. মুহিউদ্দীন খান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. শাহ কাউসার মোস্তফা আবুল উলাইয়া, মাও. মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল—কুরাইশি, মুফতি আল—আমিন নূরী আল—কাদেরি, মাও. মুরতাজা ইবনে মোস্তফা সালেহী, মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদি, সুফি মাও. সোহরাব হোসাঈন আতিক শাহ, মাও. এটিএম ফজলে বাব্বি মো. ফরহাদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আব্দুর সবুর খান, অধ্যাপক ড. মো. আহসানুল হাদি, অধ্যাপক ড. মুহাম্মদ ওসমান মেহেদী, ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, অধ্যক্ষ ড. খলিলুর রহমান, মাও. হাফেজ ক্বারী মাসুদ রেজভী, ইঞ্জি. মাকসুদ মুহাম্মাদ নাসির, খাজা ওসমান ফারুকী, ইউসুফ আলী চৌধুরী পিপিএম, বশিরুজ্জামান খান, মাও. আহমদ রেজা ফারুকী, এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, এড. শাহেদ রেজবী, মাও. মুহাম্মদ রিয়াজ উদ্দিন, অধ্যাপক নূরে আলম সাঈদ, গবেষক পুলিন বকসী, অধ্যাপক এস এ এম নুর হোসেন, সম্পাদক মোস্তফা হোসাইন চৌধুরী, এস.এম জুবাইদুল হোসেন সাদ্দাম, মোফাজ্জল হোসেন শান্তু, আনোয়ার হোসেন, অলি আহম্মাদ, গবেষক আবু সালেহ, শাইখ লুৎফর রহমান, রুস্তম আলী, রাকিব হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশ বরেণ্য আলেম—ওলামা, পীর—মাশায়েখ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিক, লেখক, গবেষকসহ অসংখ্য দরবারের ভক্ত—মুরিদান। বক্তারা বলেন, বর্তমান সময়ে নৈতিক চরিত্র গঠন এবং আত্মশুদ্ধির জ্ঞান চচার্র শিক্ষা প্রতিষ্ঠান গুলো দিনদিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যার কারণে মানুষের নৈতিক অবক্ষয় এবং পদস্খল হচ্ছে। এজন্য আমাদের তাসাউফ চচার্র দিকে মনোনিবেশ করতে হবে এবং শান্তিময় সমাজ বিনিমার্ণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাম্প্রতিককালে একটি কুচক্রীমহল দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মাজার, দরগা, খানকা, মন্দিরে যে ন্যাক্কারজনক হামলা, লুটপাট এবং ভাঙচুরসহ যে সন্ত্রাসী হামলা চালিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বক্তারা এবং সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে দুবৃর্ত্তদের শাস্তির আওতায় আনার জন্য উদাত্ত আহবান জানিয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। মিলাদ—ক্বিয়াদ এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর