শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

দেশে শান্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আবশ্যক: পাইকগাছায় মাও. আবুল কালাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
দেশে শান্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আবশ্যক: পাইকগাছায় মাও. আবুল কালাম

মো: ইকবাল হোসেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা পৌরসভায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে আল আমিন ট্রাস্ট দলীয় কার্যালয়ে পাইকগাছা পৌরসভা জামায়াতে ইসলামী এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছস) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার কারণে সমাজে অপরাধের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সামাজিক অবক্ষয়ের কারণে সুদ ঘুষ, দুর্নীতি, খুন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ করছে মানুষ। সমাজ থেকে এধরণের অপরাধ দুর করে শান্তি ফিরিয়ে আনার জন্য ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। রমজান মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে। পবিত্র এই রমজানে আমাদের সিদ্ধান্ত নিতে আমরা কুরআন মানবো, কুরআন অনুযায়ী জীবন পরিচালিত করবো, কুরআন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র গড়বো, সকল বেহায়াপনা, হারাম কাজ থেকে বিরত থাকবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আসছে। জালিমরা আমাদের কেন্দ্রীয় নেতাদের বিচারের নামে ফাঁসি দিয়ে অত্যাচারের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ জালিমদের বিচার করেছে।

এসময় তিনি আরও বলেন, জামায়াত কখনো জালিম, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ স্বৈরাচারের কাছে মাথা নত করবে না। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ৩০০ আসনে কাজ করে যাচ্ছে। তিনি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় পৌরসভাসহ পাইকগাছা কয়রায় ইসলামি আন্দোলনের দুর্গ গড়ে তুলতে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

জামায়াতের পৌর আমীর ডা: জিএম আসাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল মজিদ, মাওলানা আব্দুল মজিদ, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা স.ম আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শফিয়ার রহমান, মাওলানা আব্দুল হান্নান ওমর, মাওলানা আব্দুল কাদীর, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আলহাজ্ব মুরশাফুল আলম, ফয়সাল সরদার, বেলাল উদ্দিন শরিফুল ইসলাম ও রবিউল ইসলাম। ইফতার মাহফিলে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা গোলাম সরোয়ার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর