বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

দেড় মাসে বিও হিসাবের সংখ্যা বেড়েছে ৮০৮৮টি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
দেড় মাসে বিও হিসাবের সংখ্যা বেড়েছে ৮০৮৮টি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে গত দেড় মাসে দেশি ও বিদেশি উভয় বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। এমনকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। দেশি-বিদেশি নতুন বিনিয়োগকারী আসায় গত দেড় মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা বেড়েছে ৮ হাজারের ওপরে।

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, মার্চ মাসের শেষ কার্যদিবস বা ৩১ মার্চে বিও হিসাব ছিল ২০ লাখ ৭২ হাজার ২৭৮টি, যা বেড়ে এখন দাঁড়িয়েছে ২০ লাখ ৮০ হাজার ৩৬৬টিতে। অর্থাৎ গত দেড় মাসে ৮ হাজার ৮৮টি বিও হিসাব বেড়েছে।

সূত্রমতে বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৫ লাখ ৪৬ হাজার ১২২টি। মার্চ শেষে এই সংখ্যা ছিল ১৫ লাখ ৪০ হাজার ৫৯৫টি। অর্থাৎ দেড় মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ৫ হাজার ৫২৭টি।

বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫ লাখ ১৮ হাজার ২৬৭টি। মার্চ শেষে এই সংখ্যা ছিল ৫ লাখ ১৫ হাজার ৮৭১টি। এ হিসাবে দেড় মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ২ হাজার ৩৯৬টি।

দেড় মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৬৫টি। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৫ হাজার ৯৭৭টি। মার্চ শেষে এই সংখ্যা ছিল ১৫ হাজার ৮১২টি।

এছাড়া ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৯ লাখ ৮৫ হাজার ২৭৩টি। যা মার্চ শেষে ছিল ১৯ লাখ ৭৮ হাজার ১৬৭টি। অর্থাৎ দেড় মাসে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৭ হাজার ১০৬টি।

অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে বর্তমানে ৭৯ হাজার ১১৬টি। মার্চ শেষে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭৮ হাজার ২৯৯টি। অর্থাৎ দেড় মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৮১৭টি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর