রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

দৌলতপুরে জাল টাকাসহ দুইজন আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩০৫ সময় দেখুন
দৌলতপুরে জাল টাকাসহ দুইজন আটক

কুষ্টিয়া(দৌলতপুর) প্রতিনিধি:
ফরিদ আহমেদ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা রিফায়েতপুর গ্রামে দুইজন ব্যক্তিকে জাল টাকা সহ ধরে পুলিশে দিলেন মুদি দোকানী আসাদুল হক। মুদি দোকানী আসাদুল হক রিফায়েতপুর গ্রামের রমজান আলীর ছেলে। গতকাল সোমবার (১২ জানুয়ারী) রাত অনুমানিক ১০ টার সময় তাদের ধরেন আসাদুল হক।  জাল টাকা সহ ধৃত ব্যক্তিরা হলেন ভেড়ামার উপজেলার কাচারি পাড়া গ্রামের হারুনর রশীদের ছেলে সাজ্জাদ হোসেন সাকিল ও সাকিলের ছেলে নাঈম ইসলাম।  মুদি দোকানী আসাদুল হক বলেন,  তারা দুইজন মোটরসাইকেল যোগে এসে আমার দোকানে সিগারেট কিনে এবং জাল ১ শত টাকার ২ টা নোট দেন।

আমার সন্দেহ হলে দোকানে বসে থাকা সাধারণ মানুষ কে টাকা দেখালে তারা জাল টাকা বলে নিশ্চিত করেন। তখন তারা পালানোর চেষ্টা করলে তাদের এলাকাবাসীর সহযোগিতায় ধরে ফেলি এবং পুলিশে খবর দেই। পুলিশ এসে তাদের কাছে মোট ২৭ টি ১ শত টাকার নকল নোট পায়। এ সময় তাদের সঠিক বিচার দাবি করেন আসাদুল হক। নাঈম ও সাকিল পাবনা জেলা  থেকে টাকাগুলো নিয়ে এসেছেন বলে স্বীকার করেন। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর