মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দৌলতপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ সময় দেখুন
দৌলতপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২জনের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
কুষ্টিয়া দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মন্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) ও ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথূয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)। এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে আরো একজন আহত হয়ে চিকিৎসাধিন রয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে মুমুর্ষ অবস্থায় তাকে দৌলতপুর হাসপাতালে নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এ সময় বজ্রপাত ঘটে সে মারা যায়। এ ঘটনায় মকবুল হোসেন নামে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তুহিন বলেন, শনিবার দুপুরে বজ্রপাতে নিহত দুইজনকেই দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের কোন চিকিৎসা দেয়ার সুযোগ হয়নি। কারণ হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, শিতলাইপাড়া গ্রামের শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকজনের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর