শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

দৌলতপুরে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন
দৌলতপুরে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি করে সড়ককে ‘ফলজ সড়ক’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সড়কে বৃক্ষরোপন দৌলতপুর উপজেলা যুবদল। রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের প্রাগপুর-ধর্মদহ সড়কের গরুড়া প্রাথমিক বিদ্যালয় থেকে গরুড়া বাজার পর্যন্ত সড়কের দু’পাশে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অথিথি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এ উপলক্ষে গরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন। এ সময় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা আসিফ রেজা শিশির, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানসহ উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার দিক নির্দেশনায় আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।

এই কর্মসূচির সমন্বয় আরাফাত রহমান কোকো ক্রিড়া পরিষদের কুষ্টিয়া জেলার যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘ফলজ সড়ক’ প্রতিষ্ঠা করার উদ্দেশে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার দিক নির্দেশনায় উপজেলা যুবদলের উদ্যোগে সড়কেটিতে আড়াই শতাধিক আম, কাঠাল ও জলপাই গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচী পালন করা হচ্ছে। এর আগে ২ সেপ্টেম্বর উপজেলা রিফায়েতপুর ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে একই কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন রকম ফলের চারা রোপণ করার মধ্য দিয়ে পর্যায়ক্রমে উপজেলার ১৪ ইউনিয়নে একটি করে সড়ককে ‘ফলজ সড়ক’ নামকরণ করা হবে।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বলেন, অঙ্গ সংগঠনের পাশাপাশি রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে দৌলতপুর উপজেলা বিএনপি বৃক্ষরোপন কর্মসূচী পালন করবে। দৌলতপুর বিএনপি কেন্দ্রীয় উদ্যোগের সাথে সব সময় আছে।

কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দেশব্যাপী ৫ কোটি গাছের চারা রোপনের যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য দৌলতপুর উপজেলা বিএনপির কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর