রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

দৌলতপুর সীমান্তে ২টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩০৬ সময় দেখুন
দৌলতপুর সীমান্তে ২টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর ভারতীয় সীমান্তে মালিক বিহীন দু’টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রমতে জানাযায়, গতকাল সোমবার (১২ জানুয়ারি) উপজেলার চিলমারী ইউনিয়নের চরচিলমারী এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ্য চরচিলমারী বিওপির একটি টহল দল নিয়মিত টহলে বের হয়। সেসময় বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া মাঠ এলাকায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো দেখতে পান টহল সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার রাতে মহিষকুন্ডি এলাকায় কুষ্টিয়া ৪৭ বিজিবি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে অস্ত্র চোরাচালানের সথে জড়িতদের শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর