শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪ Aryna Sabalenka back to her best as World No. 1 storms into US Open third round in just 53 minutes | Tennis News Hanuman Ansh: How did A No-Star ₹2 Crore Film Became A ₹55 Crore Hit? Trade Experts Decode Its BO Run | Bollywood News কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

নগদে পেমেন্টে করে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবার সুযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
নগদে পেমেন্টে করে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবার সুযোগ


মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে বিশেষ ক্যাশব্যাক সুবিধা দিয়ে বাজারে যাত্রা করল ই-কমার্স প্ল্যাটফর্ম বিডি হট ডিলস (https://www.bdhotdeals.com)। এক্সক্লসিভ এই অফারে নগদ-এর মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন পণ্য বুকিং করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযােগ পেতে পারেন গ্রাহক।

রাজধানীর বনানীতে গতকাল বৃহস্পতিবার বিডি হট ডিলস-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘােষণা করা হয়। এ সময় বিডি হট ডিলস-এর চেয়ারম্যান নজমুল সায়াদাত ও ‘নগদ’-এর চিফ সেলস অফিসার মাে. শিহাব উদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, মানুষের জীবনে ডিজিটাল সেবা নিশ্চিত করার প্রধান হাতিয়ার হলাে তার কেনাকাটা ও লেনদেনকে ডিজিটাল করে দেওয়া। নগদ সব
সময়ই গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও নিরাপদ লেনদেন নিশ্চিত করে এরই মধ্যে দেশের শীর্ষ মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বিডি হট ডিলস একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে একজন ক্রেতা তার পছন্দের পণ্যের ওপর চলমান সকল অফার একসঙ্গে পাবেন এক জায়গায়। শুধু বাংলাদেশই নয়, দেশের পাশাপাশি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের চলমান সেরা অফারগুলােও একই সময়ে মিলবে বিডি হট ডিলসের ওয়েবসাইট এবং মােবাইল অ্যাপে। ফ্যাশন, গেজেট, ফুড, বিউটি এন্ড স্পা, ফিটনেস, রিসাের্ট বুকিং, কিচেন এপ্লায়েন্স, হােম এপ্লায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স থেকে লাইফস্টাইলের প্রয়ােজনীয় সকল পণ্যের সেরা অফারগুলাে একসঙ্গে এখন পাওয়া যাবে প্ল্যাটফর্মটিতে। অর্ডারের সময় মাত্র ২০ শতাংশ পেমেন্ট করে কোনাে রকম ঝামেলা ছাড়াই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ২৫ দিনে বিডি হট ডিলস-এর মাধ্যমে পণ্য আনা যাবে। পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহক যে ২০ শতাংশ বুকিং মানি হিসেবে দেবেন, সেটি বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট নির্দেশনার অধীনে, যা ক্রেতার পেমেন্ট নিশ্চয়তা নিশ্চিত করবে। সেক্ষেত্রে বাকি ৮০ শতাংশ পেমেন্ট হবে পণ্য ডেলিভারির সময়। পুরাে
পেমেন্ট ‘নগদ’-এর মাধ্যমে করলে গ্রাহক ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারবেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর