বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

নগদ-এ চিঠি ক্যাম্পেইনের ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করল নগদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৬৬ সময় দেখুন
নগদ-এ চিঠি ক্যাম্পেইনের ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করল নগদ


ডাক বিভাগের মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কর্তৃক আয়োজিত ‘নগদ-এ চিঠি’ ক্যাম্পেইনের ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনে গ্রাহকেরা নগদ’ নিয়ে তাদের ভালােলাগার গল্প চিঠির মাধ্যমে জানিয়েছে, যা পরবর্তীতে ‘সেরা চিঠি’ হিসেবে নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাঁচদিনব্যাপী চলা এই ক্যাম্পেইনে অসংখ্য চিঠি জমা পড়ে।

এর মধ্যে নির্বাচিত ৫০ জনকে বিজয়ী ঘােষণা করেছে নগদ’। এর আগে প্রতিযােগিরা ডিজিটাল প্ল্যাটফর্মে নগদ’-এর দুটি অফিসিয়াল ফেসবুক পেইজে #নগদ-এ চিঠি এই হ্যাশট্যাগ ব্যবহার করে এবং সরাসরি নগদ সেবা পয়েন্টগুলােতে উপস্থিত হয়ে প্রতিযােগিতায় অংশগ্রহণ করেন।

কঅংশগ্রহণকারী হাজারাে চিঠি থেকে সেরা ৫০টি চিঠি বাছাই করা হয়, যারা নগদ’ নিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন। নগদ’ কীভাবে লেনদেনে তাদের অর্থনৈতিক জীবনকে আরাে সহজতর করে দিয়েছে, সেসব কথা প্রতিযােগীদের চিঠিতে উঠে এসেছে। নগদের প্রতি শুভকামনা জানিয়ে চিঠির মাধ্যমে নিজের অনুভূতির কথা তুলে ধরেন বগুড়া সদর উপজেলার বিজয়ী আরিফ রহমান। তিনি লেখেন, ‘নগদ-ই একমাত্র মােবাইল ফাইন্যান্সিয়াল
সার্ভিস, যেটি বাজারে বিদ্যমান মনােপলি ভেঙে দিতে সক্ষম হয়েছে। সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ, বিনামূল্যে বিল-পে সুবিধাসহ নগদের অন্যান্য দৃষ্টিনন্দন সেবাসমূহের কারণে আমি নগদ ব্যবহার করি। খুলনা থেকে বিজয়ী হয়েছেন মাে. শাহীন খান। তিনি লিখেছেন, ‘নগদ-এর সেবাগুলাে এত সুন্দর
করেছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। নগদ-এর ইসলামিক অ্যাকাউন্টের সেবাটি আমার সবচেয়ে ভালাে লেগেছে। কারণ এটি সুদবিহীন শরিয়াসম্মত অ্যাকাউন্ট। আমার বন্ধুদের সাথে শেয়ার করার পর তারাও নগদ-এ ইসলামিক অ্যাকাউন্টের প্রতি আকৃষ্ট হয়ে এটি ব্যবহার
করা শুরু করেছে।

এই ক্যাম্পেইনকে ঘিরে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে ‘নগদ’। যেখানে ‘নগদ সেবা’ পয়েন্ট থেকে অংশগ্রহণকারীদের জন্য রাখা ছিল একটি লেটার কার্ড। যার একপাশে গ্রাহকের নাম ঠিকানা এবং অন্যপাশে ‘নগদ
নিয়ে গ্রাহকের ভালােলাগার কথা, গল্প আকারে জানানাের ব্যবস্থা ছিল। নগদের প্রতি ভালবাসা জানিয়ে এমন বহু গ্রাহক নগদ নিয়ে তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন
চিঠির মাধ্যমে। চিঠি লেখার যে ঐতিহ্য প্রায় হারাতে বসেছে, মানুষ কিছুটা হলেও চিঠি লেখার সেই ঐতিহ্যের সাথে পরিচিত হতে পেরেছে এ ক্যাম্পেইনের মাধ্যমে।

ক্যাম্পেইন প্রসঙ্গে নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ-এ চিঠি ক্যাম্পেইনে আমরা গ্রাহকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। গ্রাহকেরা নগদ’ নিয়ে তাদের বিভিন্ন অনুভূতির কথা চিঠিতে লিখে শেয়ার করেন। চিঠিগুলাে পড়ার সময় অংশগ্রহণকারী
প্রতিটি গ্রাহককে আমাদের বিজয়ী মনে হয়েছে। যেহেতু এটি একটি প্রতিযােগিতা, তাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন। গ্রাহকদের ভালােবাসা নিয়ে ‘নগদ’ আরাে অনেকদূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর