বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

নগদ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে এমওইউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৫৩ সময় দেখুন
নগদ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে এমওইউ


ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটি বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করবে, যেখান থেকে উপকৃত হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ (২৫ অক্টোবর) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’ এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ‘নগদ’র চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, প্রধান বিক্রয় কর্মকর্তা মো. শিহাব উদ্দিন চৌধুরী, চিফ অব পাবলিক অ্যাফেয়ার্স মোহাম্মদ সোলায়মান, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক শাহারিয়ার সাঈদ, সল্যুশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের প্রধান শোভন সমদ্দারসহ ‘নগদ’ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ খসরু মিয়া, ডিরেক্টর পাবলিক রিলেশন্স অফিস জামিল আহমেদ, ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের জব কাউন্সেলর সাদিয়া সুলতানা প্রমুখ।

এ চুক্তির ফলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নগদ’-এ ইন্টার্নশিপ ও কাজের সুযোগ সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের থিসিস পেপার তৈরিতে ‘নগদ’-এর সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবে, যেখানে ব্যবহারিক গবেষণা অন্যতম। এ ছাড়া ‘নগদ’ লিমিটেড নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিভিন্ন ইভেন্ট ও নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে, যা বিশ্ববিদ্যালয়টি তার নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে প্রচার করবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তির বিষয়ে ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমার নিজেরও দায় আছে বিশ্ববিদ্যালয়ের প্রতি। তার অংশ হিসেবে এই সমঝোতা চুক্তি। আমরা নগদ-এর পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির জন্য শুরু থেকে কাজ করেছি, যা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই দেশের মানুষ প্রত্যক্ষ করেছেন।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর