শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

নগদ ও শিশুস্বর্গের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৮৬ সময় দেখুন
নগদ ও শিশুস্বর্গের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ


ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নগদ ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় এবং কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ‘নগদ’-এর রংপুর রিজিয়নাল সেলস্ ম্যানেজার শাহ নেওয়াজ আহমেদ, এরিয়া ম্যানেজার মতিউর চৌধুরী রুশৌ, টেরিটরি ম্যানেজার আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মন্নি আক্তারসহ শিশুস্বর্গ ফাউন্ডেশন ও তেঁতুলিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত আলোচকেরা বলেন, প্রত্যেক নারীর পিরিয়ড স্বাভাবিক ও জীবনচক্রের অবিচ্ছেদ্য একটি অংশ। এটি নিয়ে এখনো দেশের অনেক মানুষের দৃষ্টিভঙ্গি স্বাভাবিক নয়। তবে বর্তমানে সচেতনতা কিছুটা বাড়লেও দারিদ্র্যতার কারণে এখনো অনেক নারী স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বা মানসম্মত স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারছেন না। ডাক বিভাগের সেবা ‘নগদ’ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গের এ কার্যক্রম সত্যিই প্রশংসাজনক।

অনুষ্ঠানে ‘বাল্য বিবাহ এবং আত্মহত্যাকে না বলব’ স্লোগানের পাশাপাশি বাল্য বিবাহ ও আত্মহত্যাকে লাল কার্ড প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মন্নি আক্তার। তারপর বিনামূল্য ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণসহ তাদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ বিষয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে নগদ শুরু থেকে এমন বিভিন্ন হীতকর কাজের সাথে সম্পৃক্ত। আমরা চাই দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সামনের দিনে দেশের হাল ধরুক এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ নির্মাণ করুক, যে চাওয়ার সামান্য একটু প্রচেষ্টা ছিল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম।’

উল্লেখ্য,  ইতিপূর্বে বিভিন্ন দুর্যোগের সময় যেমন, করোনা মহামারী মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ডে ৬০ লাখ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান, সাম্প্রতিক সময়ে সিলেটে বন্যাকবলিত মানুষদের সহায়তায় ‘নগদ’ কর্মীদের একদিনের বেতন প্রদান ও শীতকালে পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ এমন আরও অনেক কার্যক্রমে এগিয়ে এসেছে নগদ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom