মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

নগদ লভ্যাংশ পাঠিয়েছে খুলনা পাওয়ার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ সময় দেখুন
নগদ লভ্যাংশ পাঠিয়েছে খুলনা পাওয়ার – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড গত ৩০ জুন,২০২৩ ও ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে। গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ও ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছিলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .১৫ টাকা যা ২০২৩ সালে লোকশান হয়েছিল (১.৬৭) টাকা, ২০২২ সাল আয় ছিল .০৩ টাকা, ২০২১ সালে ছিল .৮৭ টাকা ও ২০২০ সালে ছিল ৩.৪০ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১৮.৩৪ টাকা যা ২০২৩ সালে ছিল ১৯.১৯ টাকা, ২০২২ সালে ২১.৭৩ ছিল টাকা, ২০২১ সালে ছিল ২২.০৭ টাকা ও ২০২০ সালে ছিল ২৪.৬০ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১২.৫ শতাংশ নগদ এবং ২০২০ সালে ৩৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৭০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১০ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩৯৭ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬৯.৯৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৮.৯৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২১.০৪ শতাংশ শেয়ার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর