নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে গত ১৬ জুন বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ।
এদিকে ব্র্যাক ব্যাংক লিমিটেডের মনোনীত পরিচালক আসিফ সালেহ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বাজার মূল্যে (পাবলিক মার্কেটে) ৩১ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।






