নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ২টি হলো -যমুনা ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সূত্র জানায়, যমুনা ব্যাংক লিমিটেড নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই তাদের লভ্যাংশ যমুনা ব্যাংকের অফিসে যেয়ে সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
অন্যদিকে, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ।






