বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ সময় দেখুন
নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে


নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১,৯৩০.০৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। প্রবাসীরা ২০২২ সালের নভেম্বরে দেশে ১,৫৯৫.১৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।

সর্বশেষ সংযোজনের ফলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের (অর্থবছর-২৪) প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রাপ্তির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি ০.২৪ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে দেশে মোট ৮,৮১৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত বছর এটি ছিল ৮,৭৯৩.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা উল্লেখ করেছেন যে সরকার অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে অর্থ প্রেরণে উৎসাহিত করতে আইনসিদ্ধ চ্যানেলকে দ্রুত ও সহজ করার ব্যবস্থা নেওয়ায় দেশে রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর